৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সাঈদীর দোয়া কামনা

জেলা ফুটবল লীগের আসরে মহেশখালীর মুখোমুখি হচ্ছেন শেখ জামাল চকরিয়া

এম.জিয়াবুল হক,(চকরিয়া): কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আজ ৩ অক্টোবর জেলা ফুটবল লীগের আসরে মহেশখালীর সাথে মুখোমুখি হচ্ছে জেলার আলোচিত জনপ্রিয় ফটুবল টিম শেখ জামাল ক্লাব চকরিয়া। ফুটলীগের আসরে প্রথম খেলায় উখিয়া কোটবাজার খেলোয়াড় সমিতিতে ৩-০ গোলে হারিয়ে শেখ জামাল শুভ সুচনা করেছে। টুর্নামেন্টে অব্যাহত সাফল্য ধরে রাখতে শেখ জামাল চকরিয়া ক্লাবের চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদী চকরিয়াবাসির কাছে দোয়া কামনা করেছেন। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ক্রীড়া সংগঠক সাঈদী বলেন, জেলা ফুটবলী লীগের আসরে সেরা খেলা উপহার দিতে ইতোমধ্যে শেখ জামাল চকরিয়া ক্লাবকে নতুনরূপে সাজানো হয়েছে। টিমের নিয়মিত তারকা খেলোয়াড়দের পাশাাপাশি এবার অন্তর্ভুক্ত করা হয়েছে ঢাকার জাতীয় দলের অনেক নামীদামি খেলোয়াড়কে। সাথে রয়েছে বেশ ক’জন বিদেশী খেলোয়াড়। সাঈদী বলেন, চকরিয়াবাসির অনুপ্রেরণা ও দোয়া সাথে থাকলেই ইনশাল্লাহ শেখ জামাল চকরিয়া ক্লাব জেলা ফুটলীগের আসনে চ্যাম্পিয়ন ট্রপি ঘরে তুলতে সক্ষম হবে। এই জন্য চকরিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও ক্রীড়ামুদি সকলের কাছে টিমের জন্য দোয়া প্রত্যাশা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।