৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

জালালাবাদে ফসলী জমি ফেটে চৌচির, বৃষ্টির জন্য প্রার্থনা

shomoy

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদে অশ্রুসিক্ত নয়নে মহান রাব্বুল আলামীনের দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় শত শত কৃষককুল সহ এলাকাবাসী। জানা যায়, ২২ মার্চ থেকে ৩দিন ব্যাপী ফসলী জমিতে বৃষ্টির জন্য প্রার্থনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জালালাবাদ ইউনিয়নের মোহনবিলা গ্রামে। তার পাশাপাশি (দমকা বিলের ফসলী মাঠে) কৃষকসহ এলাকাবাসী ২ রাকাত নফল নামাজ, কোরান তেলাওয়াত ও আল্লাহ তাআলার কাছে অশ্রুসিক্ত নয়নে বৃষ্টির জন্য বিশেষ মুনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন- জালালাবাদ পালাকাটা গোলজার বেগম দাখিল মাদ্রাসার প্রবীণ শিক্ষক মৌলানা নুরুচ্ছফা, মৌলানা মোহাম্মদ হোছাইন, মৌং নুরুল ইসলাম ও সচেতন যুবক বেদারুল ইসলামসহ এলাকার সর্বপেশার বিপুল সংখ্যক লোকজন। এদিকে বৃহত্তর ঈদগাঁওতে হাজার হাজার একর ফসলী জমি বিগত তিন সপ্তাহ যাবত ফেটে চৌচির হয়ে পানির অভাবে হাহাকার অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে এলাকার লোকজন বৃষ্টির আশায় প্রার্থনা করছেন বলে জানা যায়। উল্লেখ্য যে, বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নে খাল-বিল, নদী-নালা শুকিয়ে চৌচির হয়ে পড়ার কারনে মারাত্মক সংকটে পড়েছে ঈদগাঁও’র অধিকাংশ কৃষক সমাজ। স্বচ্ছল কৃষক পরিবারগুলো নলকূপ দিয়ে সেচ সংকট নিবারণ করতে সক্ষম হলেও অস্বচ্ছল কৃষক পরিবারগুলো যেন মাথায় হাত দেওয়ার উপক্রম শুরু হয়েছে। এদিকে প্রান্তিক বুরো চাষীরা পড়েছে মহা সংকটে। তারা যেন অর্থের দিকে চেয়ে না থেকে যে কোন মূল্যে তাদের কষ্টার্জিত চাষাবাদ টিকিয়ে রাখার লক্ষ্যে মহা তোড়জোড় শুরু করতে দেখা যায়। সব কথার এক কথা হচ্ছে ফসল বাঁচানো। অন্যদিকে শুষ্ক মৌসুমে বৃহত্তর এলাকায় খাল-বিল, নদীতে পানিশূন্য হয়ে পড়েছে। নাব্যতা হারিয়ে প্রবাহিত খাল-বিলে শুকিয়ে গেছে পানি। তার সাথে দেখা যাচ্ছে ঈদগাঁও নদীতে নলকূপ বসিয়ে নদীর পার্শ্ববর্তী ফসলী জমি ফেটে চৌচির হওয়া জমিগুলোতে পানি দিচ্ছে কৃষক সমাজ। ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।