মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

জাতির জনক বঙ্গবন্ধুর শোক দিবস পালনের লক্ষ্যে পৌর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শেয়ার করুন


বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কক্সবাজার পৌর শাখা জাতির জনক বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালনের লক্ষে বিশেষ বর্ধিত সভা করেছে। ৫ আগস্ট (শনিবার) বিকালে লালদীঘিপাড়স্থ দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় সংগঠনের আহবায়ক শোয়েব ইফতেখারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ জাতির পিতার সংগ্রামী ও কর্মময় জীবন, তাঁর আদর্শ, বাংলার মানুষের প্রতি তাঁর ভালবাসা, বাঙালি জাতির অধিকার, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অবদান ভবিষ্যত প্রজন্মের কাছে তোলে ধরতে হবে। তার জন্য কক্সবাজার জেলার প্রত্যেক ওয়ার্ড পর্যায়ে আগস্ট মাসে কর্মী সভার আয়োজন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয় করার জন্য যুবলীগের প্রতিটি নেতাকর্মী অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
যুগ্ন আহবায়ক ডালিম বড়–য়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক আসাদউল্লাহ, শাহেদ মোঃ এমরান, পৌর যুবলীগ নেতা স্বপন দাশ, হেলাল উদ্দিন, আজিজুল হক আজিজ, কফিল উদ্দিন এ্যানি, আনছারুল করিম।
সভায় আরো উপস্থিত ছিলেন মমতাজ আলম, জাহাঙ্গীর আলম, রহমত উল্লাহ রকি, রূপন চৌধুরী, মুবিনুল হক, আমির হোসেন, নুরুল হুদা, কাজী নাজিম কামরান, শেখ শহিদুল ইসলাম বাবুল, মান্না সেন, জুয়েল সরকার, আব্দু সত্তার, ইয়াসির আরাফাত রিগ্যান, সমীর দাশ বাচ্চু, মাশেকুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, ওয়ার্ড যুবলীগ নেতা যথাক্রমে মোস্তাক আহমদ, নজরুল ইসলাম, মামুনুর রশীদ মামুন, সুজন তাহের চৌধুরী, সুজন শর্মা, প্রতিরোধ পাল রনি, বাদশা রাশেদ খান, মোহাম্মদ শাহাজান, এহেসানুল হক, জসীম উদ্দিন আকাশ, খোরশেদ আলম, ফিরোজ উদ্দিন প্রমূখ।
বর্ধিত সভায় পৌর যুবলীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনে ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হয়।

শেয়ার করুন