৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

জঙ্গি আস্তানায় ‘মর্জিনা’র খোঁজে পুলিশ

:মর্জিনা, একজন নারীর নাম। কিন্তু এই নামের কোড ব্যবহার করেই সিলেটে অবস্থান করছে জঙ্গিরা। এই মর্জিনার খোঁজেই অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমন দাবি করেছেন। এরইমধ্যে যৌথ বাহিনীর সদস্যরা সিলেটের দক্ষিণ সুরমায় আতিয়া মহল নামের ভবন চারপাশ ঘেরাও করে রেখেছেন। ভবন লক্ষ্য করে পুলিশ একের পর এক গুলি ছুড়ছে। পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

এদিকে, জঙ্গি আস্তানা গুড়িয়ে দিতে সকাল ১০টায় ঢাকা থেকে সোয়াট সদস্যরা রওনা হয়েছেন বলেও পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সকাল সোয়া ১০টায় সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, আমরা জঙ্গিদের অবস্থান নিশ্চিত হতে পেরেছি। ভবনের বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আমরা জঙ্গিদের আত্মসমর্পণ করার চেষ্টা চালাচ্ছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।