২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ছিনতাই, থানায় ১৫জনের বিরুদ্ধে অভিযোগ

obijog
চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের চালক-হেলপারকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।  এ ঘটনায় বাসের হেলপার বাদী হয়ে শনিবার সকালে ১৫ জনকে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সাদিয়া পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে চকরিয়ায় আসছিল। রাত ৯টার দিকে বাসটি চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনে পৌঁছলে একদল দুর্বৃত্ত বাসটির গতিরোধ করে। এ সময় বাসের জনৈক যাত্রীর ভাড়া কম-বেশি দেয়া-নেওয়াকে কেন্দ্র করে বানিয়ারছড়া এলাকার জাফর আলমের ছেলে মো. ইসমাঈলের নেতৃত্বে দুর্বৃত্তরা অতর্কিত বাসে হামলা চালায়। এতে বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে তাঁরা। ঘটনার সময় বাঁধা দিতে গেলে বাসের হেলপার আবু তালেবকে পিটিয়ে পকেটে থাকা ১২ হাজার ২শ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর বাসের চালক সিরাজুল ইসলাম এগিয়ে আসলে দুর্বৃত্তরা চালককে মারধর করে করে তার কাছ থেকে আরো নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, বাসে হামলার ঘটনায় ওই গাড়ির হেলপার বাদি হয়ে ১৫জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন। জড়িতদের গ্রেফতাকে পুলিশের অভিযান চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।