২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ছাত্রদের পিঠে হাঁটা সেই নেতা দল থেকে বহিষ্কার

পদ্মাসেতুর নামে বিদ্যালয়ের ছাত্রদের পিঠের উপর দিয়ে হাঁটা সেই উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের টংগবাড়ি উপজেলায় তুলকাই সেতু উদ্ধোধনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

তিনি বলেন, নুর হোসেন এর বিরুদ্ধে দলীয় এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবসেতু পার হওয়ার মতো জঘন্য ও ঘৃণার কাজ যারা করে তাদের প্রতিরোধ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অন্যায় করে কেউ পার পাবে না, সে আওয়ামী লীগের যতো বড় নেতাই হোক।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি জেলা প্রশাসক সায়লা ফারজানা প্রমুখ।

সেতুটি ফতুল­া (পঞ্চপটি)-মুন্সীগঞ্জ-লৌহজং-মাওয়া (আর-৮১২) আঞ্চলিক মহাসড়ক হিসেবে ব্যবহার করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।