১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩ | ২৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চৌফলদন্ডিতে ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষক খুন

কক্সবাজার সদরের চৌফলদন্ডি নতুনমহাল এলাকায় ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৬) নামে মাদরাসা শিক্ষক খুন হয়েছে।
শনিবার (৯জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় কামারের দোকান এলাকায় সাইফুল ছুরিকাহত হন। রাত ৩ টার দিকে কক্সবাজারের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার বদিউর রহমানের ছেলে এবং স্থানীয় রহমানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক।
এলাকাবাসী জানিয়েছে, সৎ ভাই ছুরত আলম, শামসুল আলম, রশিদ আহমদের সঙ্গে সাইফুলের জমিজমা বিষয়ে বিরোধ ছিল। তাদের ইন্ধনে স্থানীয় মুরতাজা হোসেনের ছেলে শাহাব উদ্দিনের নেতৃত্বে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।
ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ খাইরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।