২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চিতাবাঘের হামলায় জঙ্গলে ধ্যানরত বৌদ্ধ সন্ন্যাসীর মৃত্যু

জঙ্গলে ধ্যান করতে গিয়ে চিতাবাঘের হামলায় মারা গেছেন এক বৌদ্ধ সন্ন্যাসী। মঙ্গলবার ভারতের মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার রামদেগি জঙ্গলে এ ঘটনা ঘটেছে। বাঘের হামলায় সন্ন্যাসীর মৃত্যুর পর জঙ্গলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন স্থানীয় বনকর্মীরা।

ভারতীয় একটি দৈনিক বলছে, নিহত সন্ন্যাসীর নাম রাহুল ওয়াল। তিনি গত এক মাস ধরে গভীর জঙ্গলের একটি গাছের নিচে বসে ধ্যান করছিলেন। নাগপুর থেকে ১৫০ কিলোমিটার দূরে ওই জঙ্গলে চিতাবাঘের আনাগোনা রয়েছে।

কয়েকদিন ধরে সেখানে চিতাবাঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় সতর্কতা জারি করেছিল স্থানীয় প্রশাসন। প্রশাসনের নির্দেশে অন্যত্র যাওয়ার আগেই রাহুল ওয়ালকে নিজের শিকার বানিয়ে ফেলে চিতাবাঘটি।

বাঘের হামলায় সন্ন্যাসীর প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের তাদোবা আন্ধারি বাঘ সংরক্ষণ প্রকল্পের উপ-পরিচালক গজেন্দ্র নারওয়ান।

তিনি বলেছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। জঙ্গলের ভেতরে প্রাচীন একটি ঐতিহাসিক বৌদ্ধ মন্দির রয়েছে। সেই মন্দির থেকে গত এক মাস ধরে মাঝেমধ্যে ওয়ালের কাছে খাবার সরবরাহ করা হতো।

বাঘের হামলায় নিহত সন্ন্যাসীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে মহারাষ্ট্র পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।