২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চলে গেলের বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক

বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুক আর নেই। আজ (রবিবার) ভোররাত সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫১ বছর।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে অফিসে প্রবেশের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ সংগ্রহ শেষে শনিবার বেলা দেড়টার দিকে ধানমণ্ডির ৩২ নম্বর থেকে অফিসের গেটে এসে পৌঁছার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁকে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করিয়ে দেন। সেখানে ইসিজি ও এনজিওগ্রাম করার পর হার্টের শিরায় দুটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিকভাবে সিসিইউতে ভর্তি করা হয় তাঁকে। শুরুতে রিং পরাতে চাইলেও কিছু জটিলতা দেখা দেওয়ায় তাঁর বাইপাস সার্জারির প্রয়োজন হবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

কর্মজীবনে দৈনিক সমাচার, দৈনিক রুপালি, দৈনিক আজকের কাগজ, দৈনিক যুগান্তর ও বাংলা ট্রিবিউনে কাজ করেছেন তিনি। ওমর ফারুক ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার ছোট। তার প্রথম মেয়ে ফারিহা ওমর ইরা দশম শ্রেণিতে পড়েন এবং দ্বিতীয় মেয়ে দীপিকা ওমর দিয়া ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তাঁর স্ত্রীর নাম সানজিদা ওমর সৈকত।

জানাজা
রবিবার রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেলা ১টার সময় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টার দিকে বাংলা ট্রিবিউন কার্যালয়ে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর মীর হাজিরবাগ খালপাড় জামে মসজিদে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।