২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চরম্বায় অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইঃ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের জমাদারপাড়া এলাকার মাষ্টারহাটের হাঁচি মুন্সির মার্কেটে আগুল লেগে ৫পরিবারের বসতঘর পুঁেড় ছাই হয়ে গেছে বলে সংবাদ পাওয়া গেছে। বিষয়টি চরম্বা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মো: সোলাইমান মুঠোফোনে নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্থ দোকানের মালিকের নামগুলো হলো যথাক্রমে আশুতোষ নাথ (পান-বিস্কুটের দোকান), শ্যামল দাশ (সেলুন), পল্লী চিকিৎসক সুজন বিশ্বাস (ওষুধের দোকান), হেফাজতুর রহমান (মুরগী ও পানের দোকান ও মোহাম্মদ হোসেন (টেইলারিং)। গত ১০ জানুয়ারী দিবাগত রাত দেড়টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে উল্লেখিত সময়ে উক্ত দোকানগুলোতে বৈদ্যুাতিক তার থেকে সর্ট লেগে মুহুর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করতে জ্বলতে থাকলে ৫ দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। অগ্নিকান্ডে ৫ দোকানের মালিকরা খুব বেশি অসহায়। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১০লক্ষাধিক টাকা হবে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

 

এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন চরম্বা ইউপি চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভপতি মাষ্টার মো: শফিকুর রহমান ও ইউপি ১নং চেয়ারম্যান মো: সোলাইমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।