২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চট্টগ্রামে ৯২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার নতুনপাড়া এলাকা থেকে ৯২০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মনির হোসেন (৩১), মিজানুর রহমান (২০) ও হালিমা বেগম (২৩)।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “হালিমা মনিরের শ্বশুরের বাসার গৃহকর্মী। ইয়াবা ট্যাবলেটের মালিক মনির হালিমাকে ইয়াবা পাচারের কাজে ব্যবহার করেছে। মিজান মনিরের সহযোগী। মনির কক্সবাজার পৌর এলাকার বাসিন্দা। হালিমা ইয়াবা ট্যাবলেট শরীরে বেঁধে কক্সবাজার থেকে বহন করে নিয়ে এসেছিল। আটক তিনজনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় মামলার প্রক্রিয়া চলছে। “

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।