২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চট্টগ্রামে ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত

চট্টগ্রাম নগরীর ওয়ার সেমিট্রি এলাকায় ট্রাকচাপায় নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য জালাল উদ্দিন সোহেল(৩৫) মারা গেছেন। দুর্ঘটনার পর আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি।

নিহত জালাল নগরীর পাহাড়তলি এলাকায় থাকতেন। তিনি চাঁদপুর জেলার বাসিন্দা।

এ ঘটনার সত্যতা স্বীকার করে নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ বলেন, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছিলেন জালাল। সেখান থেকে বেরিয়ে বাসায় ফেরার জন্য ওয়ার সেমিট্রি সংলগ্ন বাদশা মিয়া সড়কে হাঁটছিলেন তিনি। এ সময় একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। গুরুতর আহত হওয়ার পর ঘটনাস্থলের অদূরে মেহেদিবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।

ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, পেটের ওপর দিয়ে গাড়ি উঠে যাওয়ায় তার নাড়িভুড়ি বেরিয়ে পড়ে। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।