২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩ | ১০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় ৮ম শেণীর ছাত্রীকে উত্তক্ত: বখাটের হামলা, বাবা-ভাইকে মারধর

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে অষ্ঠম শ্রেনীতে পড়–য়া এক ছাত্রীকে উক্তত্ত্য করার জেরে বিচার চাইতে গিয়ে উল্টো বখাটে সন্ত্রাসীর হামলার শিকার হয়েছে আক্রান্ত ছাত্রীর পরিবার। ঘটনার সময় হামলকারীরা স্কুল ছাত্রীর বাবা ও ভাইকে বেদড়ক পিটিয়ে জখম করেছে।
এ ঘটনায় আক্রান্ত ছাত্রীটির মা হারবাং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাবানঘাটা এলাকার আকতার হোসেনের স্ত্রী খাইরুনেচ্ছা বাদি হয়ে গত ১৯ সেপ্টেম্বর চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটিতে আসামি করা হয়েছে হারবাং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের করমমুহুরীপাড়া গ্রামের ছৈয়দ আলমের ছেলে বখাটে রায়হান, তার সহযোগি একই এলাকার শাহ আলমের ছেলে খোকন ও আবদুল মজিদের ছেলে মনজুর আলম।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দায়ের করা লিখিত অভিযোগে বাদি খাইরুনেচ্ছা জানান, তার মেয়ে স্থানীয় মৌলভী ছাইদুল হক বিদ্যালয়ে অষ্ঠম শ্রেনীতে লেখাপড়া করছেন। স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত বখাটে রায়হান পথরোধ করে তাকে নানাভাবে যৌন হয়রানি করতো এবং কু-প্রস্তাব দিত। ঘটনাটি জানতে পেরে অভিযুক্ত বখাটে রায়হানের বিরুদ্ধে বিচার দেন তাঁর বাবা ও চাচাকে।
বাদি জানান, বিচার দেয়ায় ক্ষুদ্ধ হয়ে গত ১৭ সেপ্টেম্বর বিকালে অভিযুক্ত বখাটে রায়হান ও তাঁর সহযোগিরা দলবদ্ধ হয়ে ছুটি শেষে বাড়ি ফেরার পথে স্কুলের মাঠে এসে শিক্ষক ও অন্য শিক্ষার্থীদের সামনে টানা-হেচঁড়া করে তার মেয়েকে অপহরণের চেষ্ঠা করে। ওইসময় ঘটনার খবর পেয়ে মেয়েকে উদ্ধারে তাঁর বাবা আকতার হোসেন ও ভাই নুরুচ্ছবি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। ঘটনাটি ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও স্কুলের শিক্ষক এবং স্থানীয় সমাজপতিদেরকে জানানো হয়েছে।
বাদি খাইরুনেচ্ছা অভিযোগ করেছেন, ঘটনার পর থেকে অভিযুক্ত বখাটে রায়হান ও তাঁর সহযোগিরা নানাভাবে হুমকি দিচ্ছে তাঁর মেয়েকে অপহরণ করে হত্যার পর লাশ গুম করে ফেলবে। এ অবস্থার কারনে বর্তমানে ছাত্রীটি বিদ্যালয়ে যেতে পারছেনা। পাশাপাশি হামলার ভয়ে তাঁর পরিবার সদস্যরা চরম আতঙ্কে রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।