১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় হাজি ইলিয়াছ এমপির অনুদানে শতাধিক পরিবারের মাঝে সোলার বিতরণ

চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছের ব্যক্তিগত তহবিলের অনুদানে উপজেলার ৫টি ইউনিয়নের অন্তত শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের দরিদ্র মানুষের হাতে সোলার প্যানেল আনুষ্ঠানিকভাবে তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা পরিষদের ৩নম্বর প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া-পেকুয়া সংরক্ষিত আসনের জেলা পরিষদ সদস্য এবং কক্সবাজার জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক আসমাউল হুসনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নারী সদস্য ও চকরিয়া পৌরসভা মহিলা পাটির সভানেত্রী রেহেনা খানম রাহু। এদিন উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন ছাড়াও উপকুলের বদরখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা ও হারবাং ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে এসব সোলার প্যানেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি গিয়াস উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, মাতামুহুরী উপজেলার সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এমপির ব্যক্তিগত সহকারি মো.নাজিম উদ্দিন, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের মেম্বার জাগের আহমদ, মেম্বার সাইফুল ইসলাম, মেম্বার আবদুস শুক্কুর। উপস্থিত ছিলেন বদরখালী ইউনিয়ন জাপা নেতা শওকত হোসেন, মানিক, নাছির উদ্দিন, বিএমচর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি বদিউল আলম, চিরিঙ্গা ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, জাপা নেতা রিপন ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।