১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩ | ১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় স্বাস্থ্য সেবার নতুনদ্বার উম্মোচনে আনুষ্ঠানিক যাত্রা করলেন সিটি হাসপাতাল

 


মানব সেবার শতভাগ লক্ষ্য অর্জনে পথচলা শুরু করেছেন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান চকরিয়া সিটি হাসপাতাল। শনিবার (৮এপ্রিল) আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের মাধ্যমে চিকিৎসা প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্য সেবার দ্বার উম্মোচন করা হয়েছে। চকরিয়া পৌরবাস টার্মিনালস্থ হাসপাতাল মাঠে (সাবেক ইনানী ফুটর্কোট) উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় সুধী সভার।
চকরিয়া সিটি হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা সির্ভিল সার্জন ডা.পু চ নু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা.রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো.আলমগীর চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সোলতান আহমদ সিরাজী, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল। উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল গফুর মানিক, উপ-ব্যবস্থাপনা পরিচালক খাইরুল বশর সোহেল ও হাসপাতাল পরিচালক পর্ষদের সকল সদস্য এবং হাসপাতালের চিকিৎসকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক জুবাইদুল হক ও সফিউল আজম মুছা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।