৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ২১ মাঘ, ১৪৩২ | ১৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

চকরিয়ায় শিক্ষক সমিতির প্রতিবাদ সভায় আল্টিমেটাম

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের উপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবিতে প্রতিবাদ সভা করেছে শিক্ষক সমাজ। বাংলাদেশ শিক্ষক সমিতি চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে শিক্ষক সমিতির অস্থায়ী কার্যালয়ে (চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়) মিলনায়নে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বিএমএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মুদুল হকের সঞ্চলানায় অনুষ্টিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাকশিস) কক্সবাজার জেলা কমিটির সভাপতি দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুল হক বিএসসি। এছাড়াও সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা মো.রেজাউল করিম, মোহাম্মদ আইয়ুব, মশিউর রহমান আরিফ প্রমুখ।
সভায় শিক্ষক নেতারা বলেন, কতিপয় দুস্কৃতকারী বিদ্যালয়ে কমর্রত থাকাবস্থায় অফিসকক্ষে ঢুকে একজন প্রধান শিক্ষককে মারধর করেছে। এ ধরণের ঘটনা সভ্য সমাজের জন্য বড়ই অশনিসংকেত। শিক্ষকের উপর হামলা চালিয়ে জাতিকে কলঙ্কিত করেছে হামলাকারী।
ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে চকরিয়া উপজেলার মাধ্যমিকস্তরের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত চার শতাধিক শিক্ষক ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলনের কর্মসুচি ঘোষনা করতে বাধ্য হবে। সভা থেকে এ ঘটনার জন্য শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।