২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩ | ১১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় ভুল তথ্য দিয়ে ভোটার নিবন্ধনকালে মহিলাসহ আটক-২

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ থেকে ভোটার নিবন্ধকালে দুইজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার ভোটার নিবন্ধন করতে গিয়ে ভুল তথ্য প্রদান ও ইউপি চেয়ারম্যানের প্যাড, সীল, স্বাক্ষর নকলের অভিযোগে জমিলা বেগম নামের এক মহিলাকে আটক করা হয়। এসময় তাকে ছেড়ে দেওয়ার সুপারিশ করায় আরো এক যুবককে আটক করেন পুলিশ। উভয়ই ইউনিয়নের ৯নং ওয়ার্ড রংমহল গ্রামের বাসিন্দা বলে দাবী করেন।
ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন জানান, ‘ভোটার নিবন্ধন কর্যক্রমে অত্যান্ত জোরালো নজরদারি রয়েছে। রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সে ব্যাপারে যথেষ্ট সজাগ থাকতে সকলকে বলা হয়েছে।’ ডুলাহাজারা ইউপি প্যানেল চেয়ারম্যান শওকত আলী জানান ‘পরিষদে ভোটার নিবন্ধনকালে চেয়ারম্যানের সীল, প্যাড, স্বাক্ষর নকলের অভিযোগে এক রোহিঙ্গা মহিলাকে আমরা আটক করি। উপজেলা নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।’
উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন ভোটার নিবন্ধনে দুর্নীতিকে কখনো মেনে নেওয়া হবে না। ওইদিন ডুলাহাজারা ইউপি থেকে ভুয়া তথ্য প্রদান ও জালিয়াতি করায় এক মহিলাটিকে আটক করা হয়েছে। এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।