মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

চকরিয়ায় বিরোধে বসতঘরে আগুন, উল্টো ক্ষতিগ্রস্থদের বিরুদ্ধে মামলা!

শেয়ার করুন


চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিদারপাড়া গ্রামে দুই পক্ষের বিরোধের জেরে আগুনে পুড়ে গেছে একটি বসতঘর। এ ঘটনায় আক্রান্ত পরিবারটি আইনগত প্রতিকার নিতে গেলে উল্টো ক্ষতিগ্রস্থ পরিবারের বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগে ইলিশিয়া জমিদারপাড়া গ্রামের বাসিন্দা সুলতানা রাজিয়া (৩০) দাবি করেন, পৈত্রিক জায়গায় নির্মিত বাড়িতে তিনি পরিবার নিয়ে শান্তিপুর্ণভাবে বসবাস করছেন। কিন্তু তাঁর সৎ বোন নুরুন নাহার ডলিসহ তাঁর সহযোগিরা তাকে (সুলতানা রাজিয়া) ওই বাড়ি থেকে উচ্ছেদ করতে নানাভাবে অপচেষ্টা চালিয়ে আসছে। সর্বশেষ এ ঘটনার জেরে ২৮ এপ্রিল বিকালে বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে তাঁর বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় একটি মামলাও করেছেন। পুলিশ মামলার দুই আসামিকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।
সুলতানা রাজিয়া অভিযোগ করেছেন, আগুনে তাঁর বসতঘর পুড়ে গেলেও এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের আবু তাহের নামের একজন বাদি হয়ে গত ৩ মে চকরিয়া থানায় একটি পাল্টা মামলা দায়ের করেন। এতে ভুক্তভোগী সুলতানা রাজিয়া, তাঁর স্বামী হামিদুল হক মানিক ও পরিবারের সদস্যসহ ১১জনের নাম উল্লেখ এবং আরো ৭-৮জনকে আসামি করা হয়। সুলতানার দাবি, তাকে এবং পরিবার সদস্যদেরকে হয়রাণি করার জন্যই মামলাটি দায়ের করা হয়েছে।

শেয়ার করুন