২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩ | ১০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় বাড়ি চুরির ঘটনায় পুলিশে খবর দেয়া ইউপি মেম্বার মামলার আসামি, জনমনে ক্ষোভ!

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে বাড়ি চুরির ঘটনায় ইউপি সদস্যসহ নিরহ লোকজনের বিরুদ্ধে মামলা করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খোদ ইউপি মেম্বার বাড়ি চুরি মামলায় আসামি হওয়ার ঘটনায় জনমনের বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাসখালী পাড়ায় গত ৬ সেপ্টেম্বর দুইটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এসময় চুরি পালিয়ে যাওয়ার সময় চোর ধরতে গ্রামের লোকজনের শোর চিৎকার করলে পাশের খাসপাড়া গ্রামের লোকজন জেগে উঠে। ওইসময় একজনকে আটক করে জনতা।
পরে স্থানীয় লোকজন রাতে ঘটনাটি স্থানীয় ইউপি মেম্বার নুরুল আমিন সাগরকে ফোনে অবহিত করেন। তাৎক্ষনিক ইউপি মেম্বার বিষয়টি বদরখালী পুলিশ ফাঁড়ির আইসি মাহাবুবুর রহমানকে জানান। রাতে এসআই মাহাবুব সড়কে টহলরত অবস্থায় সঙ্গে থাকা পুলিশ র্ফোস নিয়ে ঘটনাস্থলে গিয়ে আটক ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। থানায় নেয়ার পর আটক ব্যক্তির কাছ থেকে চুরি করা একটি মোবাইল উদ্ধার করে মালিক জয়নাল আবেদীন সওদাগরকে ফেরত দেন।
স্থানীয় লোকজন জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আগেও চুরি ছিনতাইসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ধরণের ঘটনায় সে অনেকবার জেল কেটেছে। অপরদিকে আটক ব্যক্তিকে রক্ষা করতে তাঁর পরিবার উল্টো চকরিয়া থানায় পুলিশে খবর দেয়া ইউপি মেম্বার নুরুল আমিন সাগরসহ স্থানীয় নিরীহ লোকজনকে আসামি করে পাল্টা মামলা করেছে। বর্তমানে মামলায় গ্রেফতার হওয়ার ভয়ে ইউপি মেম্বারসহ নিরীহ এসব লোকজন পালিয়ে বেড়াচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।