১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় বালু ভর্তি ডাম্পার চাপায় স্কুল ছাত্র নিহত॥ শ্যামলিমা বাসের ধাক্কায় শিশু আহত

55555
চকরিয়া সড়ক দুর্ঘটনায় মো: এহেছানুল হাবিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ডুলাহাজারা সাফারী পার্কস্থ বাগান পাড়ার বাসিন্দা দুদু মিয়ার পুত্র ও মালুমঘাট আইডিয়াল স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালের সামনে গতকাল ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বালুভর্তি একটি ডাম্পার ট্রাকের চাপায় ঘটেছে এ দূর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মো: এহেছান স্কুল ছুটির পর বাড়ী যাওয়ার পথে বালি ভর্তি দ্রুতগামী একটি ড্রামপার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ওই গাড়ীর মালিক রংমহল এলাকার কালাম কোম্পানির বলে জানা গেছে।
অপরদিকে একইদিন বিকাল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু সাফারী পার্ক মসজিদ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম মুখি যাত্রীবাহী শ্যামলীমা পরিবহনের একটি বাসের (নং-১৪-৪৪০৫) ধাক্কায় সালমা আক্তার নামে এক শিশু আহত হয়েছে। স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালুমঘাট খ্রীস্টান হাসপাতালে ভর্তি করেছে। আহত শিশু সালমার অবস্থা আশংকা জনক। সে হায়দার নাশী গুলিস্থান বাজার এলাকার ছৈয়দ আহমদের কন্যা। হতাহতের ঘটনায় জড়িত গাড়ী দু’টির মধ্যে ডাম্পার ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে জনতা। অপরদিকে পালিয়ে যাওয়ার সময় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় থানা পুলিশ চেকপোষ্ট বসিয়ে আটক করে শ্যামলি মা বাসটিকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।