১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩ | ২৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করলেন দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের যুগ্ম সচিব

চকরিয়া উপজেলার বন্যাদুর্গত জনপদ ও বানভাসি মানুষের জীবনযাত্রা স্বচক্ষে পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের যুগ্ম সচিব হারুনুর রশিদ। গতকাল রোববার সকালে তিনি উপজেলার কোনাখালী, বিএমচর, সাহারবিল, পুর্ববড় ভেওলা, চিরিঙ্গা ইউনিয়ন ও চকরিয়া পৌরসভার বন্যাদুর্গত এলাকা পরির্দশন করেন। পরে তিনি ফাসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া পয়েন্টের ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরির্দশন করে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন কাজ দেখেন।
পরিদর্শনকালে যুগ্ম সচিব হারুনুর রশিদ উপজেলার বন্যাদুর্গত জনপদের বানভাসি মানুষের জীবনযাত্রা দেখেন এবং চকরিয়া উপকুলের আঞ্চলিক মহাসড়কে পলিথিনের টাবু টাঙ্গিয়ে আশ্রয় নেয়া দুর্গত মানুষের সাথে কথা বলেন। পরিদর্শকালে তিনি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুর্গত এলাকার সার্বিক ক্ষয়ক্ষতি এবং দুর্গত মানুষের (বিশেষ করে ক্ষতিগ্রস্থ পরিবারের) তালিকা তৈরী করে তা মন্ত্রানালয়ে পাঠাতে নির্দেশ দেন।
বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, কক্সবাজার জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবদুর রউফ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জোবায়ের হাসান, সাহারবিল ইউপি চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম ও ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।