মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়ায় প্রখ্যাত আলেম মাওলানা আবদুর রশিদের ইন্তেকাল, দু’দফায় জানাযা সম্পন্ন

শেয়ার করুন

চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার জামে মসজিদের খতিব প্রখ্যাত আলেম মাওলানা আবদুর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।)। সোমবার রাত ৩টা ১৫ মিনিটে চট্রগ্রামের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেন। তার বাড়ি চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তরছপাড়া গ্রামে। মুত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার বকাল ৪ টায় ঘনশ্যামবাজার জামে মসজিদ মাঠে এবং বিকেল সাড়ে ৫ টায় তরছপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হয়। পরে তাকে স্থানীয় মসজিদ কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম মাওলানা আবদুর রশিদ চকরিয়া পৌরসভার তরছপাড়া এবতেদায়ী মাদ্রাসার সুপার এবং চকরিয়া ক্যাডেট মাদরাসার ডিরেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ক্রীড়া সংগঠক ফজলুল করিম সাঈদী, পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মকছুদুল হক মধু প্রমুখ।

শেয়ার করুন