২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় পুলিশের অভিযানে মাদক বিক্রেতা দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০পিস ইয়াবা বডি উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে থানার এসআই সুকান্ত চৌধুরী ওই দুই যুবককে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা গ্রামের আবুল বশরের ছেলে হেলাল উদ্দিন ও মেধাকচ্ছপিয়া এলাকার ফজল করিমের ছেলে নুরুল আবছার।
চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী বলেন, গ্রেফতারকৃত নুরুল আবছার ও হেলাল উদ্দিন পেশাদার মাদক বিক্রেতা। তাদেরকে গ্রেফতারে ইতোপুর্বে বেশ ক’বার অভিযান চালানো হয়। সর্বশেষ সোমবার রাত সাড়ে আটটার দিকে খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা রাস্তার মাথা থেকে তাদেরকে ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, দুইজনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিন বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।