২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় পুলিশের অভিযানে মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার


চকরিয়ায় পুলিশের অভিযানে একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী জসিম উদ্দিন (৪০) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে থানা পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জসিম উদ্দিন উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সওদাগরঘোনা এলাকার রমজান আলীর ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, আসামী জসিমের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করার পর থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তিনি বলেন, সর্বশেষ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই গৌতম চৌধুরী ও এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশদল অভিযান চালিয়ে চিরিঙ্গা ইউনিয়নের মাছঘাট এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।