৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপির সমাবেশ উপলক্ষে

চকরিয়ায় নেতাকর্মী-জনগনকে উজ্জেবিত করতে গণসংযোগে জাফর আলম

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির আগমনে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে গণসংযোগ করছেন উপজেলা চেয়ারম্যান জাফর আলম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): আগামী ৪ নভেম্বর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কক্সবাজার আগমন এবং তাঁর সমাবেশ সফল করতে তৃনমুলে আওয়ামীলীগের নেতাকর্মীদের উজ্জেবিত করতেই গনসংযোগে নামলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

চকরিয়া-পেকুয়া জনপদের গণমানুষের নেতা জাফর আলম গনসংযোগের শুরুতে গতকাল ১ নভেম্বর চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর, চরণদ্বীপ ও সওদাগরঘোনা এলাকার প্রতিটি এলাকায় গনসংযোগ করেছেন। এসময় তিনি এলাকার জনগনের সাথে সাক্ষাত করে কথা বলেন। ওইসময় তাঁর সাথে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনতা গনসংযোগে অংশ নেন।

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেন, আগামী ৪ নভেম্বর কক্সবাজার আসছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তাঁর আগমনে চকরিয়া উপজেলার প্রতিটি জনপদে দলের নেতাকর্মীদের পাশাপাশি জনগনকে উজ্জেবিত করতে মুলত গনসংযোগ শুরু করা হয়েছে। আশাকরি ৪ নভেম্বর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের প্রতিটি পয়েন্টে অবস্থান করে চকরিয়া উপজেলার সর্বস্তরের জনতা জননেতা ওবায়দুল কাদের এমপিকে স্বাগত জানাবে।

উপজেলা চেয়ারম্যান বলেন, আগামী কয়েকদিনের মধ্যে উপজেলার অপরাপর এলাকায় গনসংযোগ করা হবে। আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা জননেতা ওবায়দুল কাদেরকে স্বাগত জানাতে এখন থেকে প্রস্ততি নিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।