১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় নিজ বাড়ি থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

চকরিয়ায় নিহত কলেজ ছাত্র সায়েব মোহাম্মদ সেমিম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া পৌরসভার বাঁশঘাট এলাকায় নিজ বাড়ি থেকে সায়েব মোহাম্মদ সেমিম (১৮) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ বাড়ির দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। সেমিম ওই এলাকার মীর কাশেমের ছেলে ও লোহাগাড়া মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের উ”চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র।
চকরিয়া থানার এসআই আবদুল খালেক জানান, পরিবারের অজান্তে রাতের যে কোন এক সময়ে গলায় ওড়না প্যাঁচিয়ে সেমিম আত্মহত্যা করে। সকালে তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দেখতে পায় দরজা বন্ধ করে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।