মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

চকরিয়ায় ডাকাতের গুলিতে ডাকাত নিহত, মেম্বারসহ আহত ৩

শেয়ার করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনা ডাকাত নুরুল আমিন (৩৫) নিহত হয়েছে। উভয় পক্ষের মধ্যে অন্তত ২০-২৫ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনাস্থ দুর্গম বালুচিড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনার ৫নং ওয়ার্ডের মৃত জহির আহমদের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে চিরিংগা ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের মেম্বার মীর কাশেম কে (৩৮) এবং আরো ২ জনকে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা ও চরণদ্বীপের মৎস্য ঘেরে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে দুই ডাকাত দল। এরই জের ধরে আজ ভোররাতে তাদের মধ্যে গোলাগুলি হয়। এসময় উভয় পক্ষের মধ্যে অন্তত ২০-২৫ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার উপ-পরিদর্শক এসআই আবদুল খালেক বিবার্তাকে জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওসির নির্দেশে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ডাকাত নুরুল আমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন