মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়ায় ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় অভিযুক্ত ঘাতকের ফাঁসির দাবীতে মানববন্ধন

শেয়ার করুন

চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় ছুরিকাঘাতে আনিসুর রহমান আনাস নামের এক যুবককে খুনের ঘটনায় গ্রেফতারকৃত হত্যাকারী সেহিলির ফাসিরঁ দাবীতে রোববার ৯ জুলাই সকাল ১০টায় চকরিয়া উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শত শত জনতা জামায়েত হয়ে মানববন্ধনে সোহেল ওরফে সেহিলির ফাসিরঁ দাবী জানান।
নিহত আনাছ চকরিয়া পৌরসভার মগবাজার এলাকার জাহাঙ্গির আলমের ছেলে। ঘাতক সোহেল একই এলাকার বাসিন্দা নুরুল কবিরের ছেলে। গত ৬ জুলাই বৃহষ্পতিবার বিকেলে মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনায় অভিযুক্ত সোহেল ছুরিকাঘাতে আনাছকে খুন করে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মোবাইলের প্রকৃত মালিক আনাস। তার কাছ থেকে সোহেল মোবাইল ছিনিয়ে নেয়ায় সেটি উদ্বার করতে সোহেলের তর্কাতকি হয়। এরই এক পর্যায়ে সোহেল ধারালো ছুরি দিয়ে আনাসকে আঘাত করলে ঘটনাস্থলে মারা যায় আনাছ। এরপর পর খুনের ঘটনায় জড়িত ঘাতককে তাৎক্ষনিক চকরিয়া থানা পুলিশ আটক করেছে।
রোববার অনুষ্ঠিত মানববন্ধনে একাত্বতা ঘোষনা করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেদুল ইসলাম বলেন, হত্যাকারী যেহেতু স্ব-ঘোষিত খুনি এবং পুলিশের হাতে আটক। সেহেতু আইনের সর্বোচ্চ সহায়তায় সন্ত্রাসী সেহিলির ফাসিঁ কার্যকরের সব ব্যাবস্থা উপজেলা প্রশাসন থেকে করা হবে। নিহত আনাসের পরিবারকেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি। এ নিয়ে চকবরিয়া থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন