২৩ জুন, ২০২৬ | ৯ আষাঢ়, ১৪৩৩ | ৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় চিংড়িজোনে আধিপত্য বিস্তার নিয়ে খুনের ঘটনায় প্রকাশ্যে অস্ত্রধারীদের গুলিবর্ষণ

চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চিংড়িজোনে দুই ডাকাতদলের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে নুরুল আমিন নামের এক ডাকাত খুনের ঘটনায় এলাকা জুড়ে ভয়ানক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যকান্ডের এ ঘটনায় চকরিয়া থানায় দায়ের করা মামলায় আসামি হওয়ার জেরে অভিযুক্তরা প্রায় প্রতিদিনই ঘটনাস্থল ও আশপাশ এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছে। এ অবস্থার কারনে স্থানীয় জনগনের পাশাপাশি এলাকার জনপ্রতিনিধিরাও অনেকটা অসহায় হয়ে পড়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন, নুরুল আমিন হত্যা মামলায় আসামি হওয়ার জেরে সর্বশেষ গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিহত নুরুল আমিনের বসতবাড়ি ও ইউনিয়নের সওদাগরঘোনা থেকে চারা বটতলাসহ আশপাশ এলাকায় কমপক্ষে অর্ধ শতাধিক রাউন্ড পাঁকা গুলি বর্ষণ করেছে মামলার অভিযুক্ত আসামিরা।
স্থানীয় লোকজন অভিযোগ করে জানিয়েছেন, গুলিবর্ষণের ঘটনায় প্রকাশ্যে নেতৃত্ব দেন নুরুল আমিন হত্যা মামলার ১নম্বর আসামি নাছির উদ্দিন ও ৩নম্বর আসামি আবদুল জলিল এবং তাদের সহযোগিরা। গুলিবর্ষন কালে এলাকার লোকজনের মাঝে চরম আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে। এসময় প্রাণের ভয়ে এলাকার লোকজন বিভিন্নভাবে লুকিয়ে আশ্রয় নেয়।
এদিকে চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় ব্যাপক গোলাগুলির ঘটনা শুনে তাৎক্ষনিক চকরিয়া থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁেছছেন। এসময় অস্ত্রধারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলের অদুরে চারা বটতল অতিক্রম করে চিংড়িজোনের দিকে পালিয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী লোকজন।
স্থানীয় লোকজনের দাবি করছেন, চিংড়িজোনে আধিপত্য বিস্তারের জেরে নুরুল আমিনকে হত্যার পর থেকে মামলার অভিযুক্ত আসামিরা দিনের বেলায় পুলিশের গ্রেফতার এড়াতে চিংড়িজোনে আত্মগোপনে থাকে। তবে সন্ধ্যার পর পর অভিযুক্ত অস্ত্রধারীরা প্রকাশ্যে এলাকায় ফিরে আসে। তারপরও শুরু হয় প্রকাশ্যে অস্ত্রের মহড়া।
এলাকার লোকজন জানিয়েছেন, একাধিক মামলার আসামি নুরুল আমিন প্রতিপক্ষের হাতে খুনের ঘটনায় চকরিয়া থানায় দায়ের করা মামলায় আসামি হওয়ার কারনে অভিযুক্তরা প্রতিশোধ পরায়ন হয়ে বেপরোয়া হয়ে উঠেছে। এরই জের ধরে তাঁরা প্রতিদিনই এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে। সর্বশেষ সোমবার রাতে তাঁরা নিহতের বসতবাড়ি ও আশপাশ এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। এ অবস্থার কারনে এলাকার লোকজনের মাঝে ভয়ানক আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।