১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩ | ২৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় ইউনিয়ন পরিষদের পাশের ক্ষেত থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

চকরিয়ায় রাতের আঁধারে ইউনিয়ন পরিষদের পাশের ক্ষেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে সহকারি পুলিশ সুপার (চকরিয়া সদর সার্কেল) কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, ওসি তদন্ত মিজানুর রহমান ও এসআই আবদুল খালেকসহ পুলিশের একটিদল খবর পেয়ে উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের উত্তর পাশের মচির ক্ষেত থেকে লাশটি উদ্ধার করেন। ওইসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন বাবুলসহ এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সাহারবিল ইউপি চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল। তিনি বলেন, রাত আটটার দিকে এলাকার কিছু লোক মরিচ ক্ষেতে লাশটি দেখে আমাকে জানায়। পরে বিষয়টি আমি চকরিয়া থানার ওসিকে অবহিত করি। রাত ১১টার দিকে সিনিয়র কর্মকর্তাদের উপস্থিতিতে থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে থানায় নিয়েছেন। তিনি বলেন, লাশের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি স্থানীয় জলদাশপাড়া গ্রামের বাসিন্দা হতে পারে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।