মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়ায় অবশেষে চিরিঙ্গা কৃষি ব্যাংকে চালু হলো অলটাইম মানি সেবা কার্যক্রম

শেয়ার করুন

ব্যাংকিং সেবার প্রতিযোগিতামূলক বাজারে স্বকীয়তা বজায় রাখার নিমিত্তে অবশেষে এ.টি.এম. (অল টাইম মানি) সেবা কার্যক্রম চালু করা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক চকরিয়া উপজেলার চিরিঙ্গা শাখায়। গত ২৯ জুলাই সেবা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন- ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মহ্সিন। এদিন ব্যাংকের গ্রাহক এম.ও.এফ. সিকদার এ্যাগ্রো ফার্মের স্বত্তাধিকারী এম. ওমর ফারুক এর হাতে ব্যাংকের একটি এ.টি.এম. কার্ড তুলে দেয়ার মাধ্যরম কার্যক্রমটির সুচনা করা হয়।
অল টাইম মানি সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে.এম. নাছির উদ্দিন, কৃষি ব্যাংকের ২য় কর্মকর্তা শোভন কুমার পাল, কর্মকর্তাবৃন্দ যথাক্রমে সজীব নন্দী মোহাম্মদ সাইফুল ইসলাম, তাঞ্জিমা হাসিন ও তৈয়বা বেগম। এই এ.টি.এম. কার্ড দিয়ে গ্রাহকগণ সরকারী, বে-সরকারী ৫২টি ব্যাংক থেকে যেকোন সময় টাকা উত্তোলন করতে পারবেন। এর মধ্যদিয়ে গ্রাহক সেবায় বাংলাদেশ কৃষি ব্যাংক এক ধাপ এগিয়ে গেল।

শেয়ার করুন