মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

চকরিয়া সেন্ট্রাল হাসপাতাল পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত, নতুন ব্যবস্থাপনা কমিটি মনোনীত

শেয়ার করুন

চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথা এলাকায় অবস্থিত অন্যতম প্রাইভেট চিকিৎসা প্রতিষ্ঠান চকরিয়া সেন্ট্রাল হাসপাতাল পরিচালনা পরিষদের বার্ষিক সভা গত ২২ এপ্রিল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্বান্তের আলোকে হাসপাতালের ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে গত ১০ মে হাসপাতাল মিলনায়তনে পরবর্তী সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সভায় উপস্থিত পরিচালনা কমিটির অন্যতম সদস্য আলহাজ মো: আবুল হাশেম, আলহাজ ডা: মীর আহমদ হেলালী, আলহাজ মৌলভী মাহাবুব মোর্শেদ, আলহাজ দেলোয়ার হোছাইন, মঈনুল ইসলাম, ডা: তেজেন্দ্র লাল দে, রতন বরণ দাশ, নুরুল কবির, গোলাম কিবরিয়া খসরু, ডা: বিপ্লব চৌধুরী ও রাশেদ ইকবাল আলোচনা পর্বে হাসপাতালের সার্বিক অগ্রগতি এবং রোগীর মাঝে ভাল সেবা নিশ্চিতে ইতিবাচক মতামত তুলে ধরেন। পরে পরিচালনা কমিটির উপস্থিত ১১জন সদস্যের সর্বসম্মতিক্রমে সিলেকশনের মাধ্যমে হাসপাতালের (২০১৭-২০১৯) সালের দুই বছর মেয়াদের জন্য তিন সদস্যের নতুন ব্যবস্থাপনা কমিটি মনোনীত করেন। মনোনীত কমিটিতে আলহাজ মো.আবুল হাশেম (বর্তমান ব্যবস্থাপনা পরিচালক) ব্যবস্থাপনা পরিচালক ও আলহাজ ডা: মীর আহমদ হেলালী এবং মঈনুল ইসলামকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত করা হয়।

শেয়ার করুন