১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের জেএসসি পরীক্ষার্থী ছাত্রীর মৃত্যু!

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া কোরক বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির ছাত্রী তাসফিয়া জান্নাত (১৪) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল ২১ অক্টোবর দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় ওই ছাত্রীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তাসফিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় বাসিন্দা মাষ্টার কবির আহমদের মেয়ে।
তাসফিয়ার পিতা মাষ্টার কবির আহমদ জানান, তার মেয়ে প্রতিদিনের মতো গতকালও কোরক বিদ্যাপীঠে যায়। সে দুপুর দেড়টার দিকে ক্লাস শেষে বাড়িতে ফিরে আসেন। ওইসময় বাড়ির একটি কক্ষে খাটের মধ্যে অজ্ঞান অব¯’ায় পড়ে থাকতে দেখে তার স্বজনরা তাকে চকরিয়া ইউনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাসফিয়াকে মৃত্যু ঘোষণা করেন। তবে ইউনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বে ওই ছাত্রীর মৃত্যু হয়।
সূত্র জানায়, চকরিয়া পৌরএলাকার ১নং ওয়ার্ডের তরছপাড়ার আবু তাহেরের পুত্র শওকত (২০) যাওয়া আসার পথে তাসফিয়াকে উক্তত্য করতো। অনেক সময় পথে দাড়িয়ে ওই বখাটে নানাভাবে ইভটিজিং করতো। বিরক্ত হয়ে ওই ছাত্রী বিষয়টি পিতা মাতাকেও জানিয়েছিলেন। গতকালও তাসফিয়া ইভটিজিংয়ের শিকার হয় বলে জানান । তাদের ধারণা ইভটিজিংয়ে বিরক্ত হয়ে সে বাড়িতে গিয়ে আত্মহত্যা করে।
তবে পিতা কবির আহমদ হৃদরোগে তাসফিয়া মারা গেছেন বলে দাবী করায় বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।