২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চকরিয়ায় লোহার রড বিদ্ধ হয়ে মোটর সাইকেল আরোহী নিহত

চকরিয়ায় লোহার রড পেটে বিদ্ধ হয়ে আবদুল মালেক (৩০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় ঘটেছে এ মর্মান্তিক দুর্ঘটনা। নিহত মালেক ওই এলাকার রশিদ আহমদের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত আটটার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় রডবাহী একটি ভ্যানগাড়িকে মুখোমুখি ধাক্কা দেয় একটি মোটর সাইকেল। এসময় মোটর সাইকেল আরোহী আবদুল মালেক মুঠোফোনে কথা বলতে থাকলে একপর্যায়ে অসাবধানবশত: ভ্যানগাড়িতে থাকা লোহার রড তাঁর (আবদুল মালেক) পেঠে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, ফোনে কথা বলতে বলতে মোটর সাইকেল চালানোয় ওই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।