২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ঘুনধুমে নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করলেন পুলিশ কনস্টেবল

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন এক পুলিশ কনস্টেবল।

শুক্রবার সকালে উপজেলার ঘুনধুম ইউনিয়নের পুলিশ ফাঁড়িতে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করেন তিনি।

এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তুষার কান্তি দে (২৪) নামের ওই পুলিশ সদস্যের।

নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার মুনির হোসেন জানান, সকাল দশটার দিকে তার নিজ বন্দুকের গুলিতে ঘুনধুম পুলিশ ফাঁড়িতে আত্বহত্যার চেষ্টা করেন তুষার। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায়।

তিনি জানান, কি কারণে ওই পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কিংবা প্রেমের কারণে হতে পারে এই ঘটনা ঘটতে পারে।

মুনির হোসেন জানান, তিনি নিজের মাথায় নিজ বন্দুক দিয়ে গুলি চালান। মাথায় গুলি লাগার পরপরই কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।