
কক্সবাজার সদর উপজেলার গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল জলিলের আম্মাজান পরবিনা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি—- রাজেউন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টার সময় তিনি নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের কৈয়ারবিল গ্রামের মরহুম হাজী আব্দুর রহমানের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ২ কন্যাসহ অসংখ্য আত্মিয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বুধবার সকাল ১০ টায় কৈয়ারবিল হাইস্কুল মাঠে মরহুমার জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কনিষ্টপুত্র মো: আবদুল জলিল। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গোমাতলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির কর্মকর্তারা। নেতৃবৃন্দরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।
গোমাতলী হাই স্কুলের প্রধান শিক্ষকের মাতার ইন্তেকাল
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।







