মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

গুরুতর আহত সাংবাদিক সেলিম-সাগরের শারীরিক অবস্থার অবনতি

শেয়ার করুন

কক্সবাজারের রামুতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক নুরুল ইসলাম সেলিম ও আবুল কাশেম সাগরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এদের দু’জনকে কক্সবাজার সদর হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ওই সাংবাদিকদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হতে পারে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক নুরুল ইসলাম সেলিম এবং রামু প্রেস ক্লাবের সদস্য, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম সাগর চিহ্নিত সন্ত্রাসী রাজা মিয়া বাহিনীর হামলায় গুরুতর আহত হন।
গুরুতর আহত সাংবাদিক নুরুল ইসলাম সেলিম জানান, শনিবার সকালে আমি ও সহকর্র্মী সাগর দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়ায় সংবাদ সংগ্রহে যাই। পানেরছড়ায় অবস্থানকালে রাজা মিয়ার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা আমি ও সহকর্মী কাশেমকে বিভিন্ন ধারালো অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে অমানবিকভাবে মারধর করে। ফলে আমার ও কাশেমের বাম হাত ভেঙ্গে যায়।
সাংবাদিক আবুল কাশেম সাগর জানান, রাজা মিয়া ও তার সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে ক্ষান্ত হননি। তারা আমাদের দু’টি মোটর সাইকেল, নগদ টাকা, ক্যামেরা, স্বর্ণের আংটি এবং মোবাইল ফোনও ছিনিয়ে নিয়েছে।
সাংবাদিক সেলিম ও সাগরের উপর হামলাকারী সন্ত্রাসী রাজা মিয়া ও তার বাহিনীর সদস্যদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন রামু প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাংবাদিক নেতারা।
এদিকে, শনিবার সকাল থেকে গুরুতর আহত দুই সাংবাদিককে দেখতে হাসপাতালে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতারা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন