২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

গর্জনিয়ার মিনু সিকদারের জানাজা ও দাফন সম্পন্ন 

হাফিজুল ইসলাম চৌধুরীঃ রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল (সিকদার পাড়া) গ্রামের বাসিন্দা, ছোট বড় সকলের প্রিয় বন্ধু- ইখতিয়ার উদ্দিন ওরফে মিনু সিকদারের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাঁকে গর্জনিয়ার আমির আলি চৌধুরী জামে মসজিদ কবরস্থানে সমাহিত করা হয়। দাফনের সময় নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর দুইটায় মসজিদ প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামিত করেন আমির আলি চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা আবু বক্কর।
নামাজ পূর্ব সময়ে সংক্ষিপ্ত কথা বলে সকলের কাছে দোয়া কামনা করেন- মরহুমের ভাতিজা ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সাদেক ও বড় ছেলে ইঞ্জিনিয়ার রিয়াজ উদ্দিন সিকদার।
জানাজায় গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, সমাজসেবক হাজী আবুল কাশেম সিকদার, হাজী আমানুল হক সিকদার, কক্সবাজার চেম্বার অব কমার্সের পরিচালক ইমদাদুল হক সিকদার, রামুর প্রবীন আওয়ামী লীগ নেতা বিএ রশিদ আহমদ, রামু খিজারি আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আবদুল হালিম, আওয়ামী লীগ নেতা হাবিব উল্লাহ চৌধুরী, নাজিম উদ্দিন সিকদার, ইউনুছ সিকদার, ডা.ছুরুত আলম, আয়ুব সিকদার, নাছির উল্লাহ চৌধুরী, বিএনপি নেতা ছলিম উল্লাহ চৌধুরী, সমাজকর্মী ইচকানদার মির্জা, মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, সাংবাদিক খালেদ হোসেন টাপু, ইউপি সদস্য নুরুল আলম, আবুল বশর বাবু, গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মো.আলাউদ্দিন,
গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কাশেম, ফখর উদ্দিন, আহমদ শাহ বাবুল, আসহাব উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন সাহেদ, নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক দিদারুল আলম, উপজেলা যুবলীগ নেতা আবছার কামাল,  গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন সিকদার, বর্তমান সভাপতি হাফেজ আহমদসহ সর্বস্থরের মানুষ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অংশ নেন।
উল্লেখ্য: সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ২৫ মিনিটে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মিনু সিকদার মারা যান।
তিনি বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। সম্প্রতি তাঁর অবস্থার অবনতি হলে বাড়ি থেকে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগ এবং পরবর্তিতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।