২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

খুটাখালীর আলভী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের মেধাবী ছাত্র আল মোহাইমিন আলভী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। গতকাল ৩০ মার্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘোষিত বৃত্তি পরীক্ষায় সে কিশলয় স্কুল থেকে ১৪জনের মধ্যে প্রথম হয়েছে। সে বর্ণিত ইউনিয়নের পশ্চিম নয়াপাড়ার বাসিন্দা ব্যবসায়ী জহিরুল ইসলাম ও গৃহীনি মিনুয়ারা বেগমের বড় পুত্র, খুটাখালী তমিজিয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজার নাতী এবং কিশলয় স্কুলের সহকারী শিক্ষক মীর মোহাম্মদ জুনাইদের ভাতিজা। ইতিপূর্বে সে জেএসসিতে একই স্কুল থেকে জিপিএ ৫ এবং খুটাখালী মিলেনিয়াম স্কুলার্স স্কুল থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ ৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। তার এ সাফল্যের জন্য সে শিক্ষক শুভাকাংখীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরো ভাল ফলাফল করার জন্য দোয়া কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।