২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

খালেদাসহ ২১ শীর্ষ নেতাকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি

খালেদাসহ ২১ শীর্ষ নেতাকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের  শীর্ষ নেতৃবৃন্দকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট।

বুধবার পৌনে ২টার দিকে রাষ্ট্রপতি’র কার্যালয় থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ আমন্ত্রণ পৌঁছানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার শীর্ষ শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির ২১ শীর্ষ নেতাকে বঙ্গভবনে যেতে এসব আমন্ত্রণ পত্র দেয়া হয়েছে।

তিনি আরও জানান, মূলত আমন্ত্রণ পত্রগুলো বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়েছিলো। কিন্তু সেখানে গ্রহণ করার মতো কেউ না থাকায় রাষ্ট্রপতির দফতরে কর্মরত রফিকুল ইসলাম বাবু আমন্ত্রণ পত্রগুলো চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নিয়ে আসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।