৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে উখিয়ায় বিএনপি বিক্ষোভ


বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা ষড়যন্ত্রমমূলক দুর্নীতি মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী নেতৃত্বে উখিয়ার রাজপথে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলত্তোর পথসভায় উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, বাংলাদেশের তিনবারে সাবেক প্রধানমন্ত্রী ও একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপার্সনকে রাজনৈতিক ষড়যন্ত্রের কুমানসে যে রায় দেওয়া হয়েছে সেই তথাকথিত রায় বাংলাদেশের আপমর জনতা প্রত্যাক্ষাণ করেছে।
সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের একজন সর্বোচ্চ জনপ্রিয় ব্যাক্তিকে মিথ্যা ষড়যন্ত্রমূলক দুর্নীতি মামলায় যে রায় দেওয়া হয়েছে ছিল পূর্বপরিকল্পিত একটি নাটক, অনতিবিলম্বে আপোষহীন নেত্রীকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের দেশমাতাকে ছাড়িয়ে আনা হবে। বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।