২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩ | ২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

কোরক বিদ্যাপীঠ জেএসসি পরীক্ষার সদ্য প্রকাশিত বৃত্তির ফলাফলে এবারও উপজেলা র্শীষে

কক্সবাজার জেলার আট উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে বরাবরের মতো সাফল্যের ধারাবাহিতা অক্ষুন্ন রেখেছেন চকরিয়া উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ‘চকরিয়া কোরক বিদ্যাপীঠ’। ৩০মার্চ চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত জুনিয়র স্কুল সাটিফিকেট (জেএসসি) পরীক্ষার বৃত্তির ফলাফলে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৪৬জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তারমধ্যে ১০জন পেয়েছেন ট্যালেন্টপুল ও অপর ৩৬জন পেয়েছেন সাধারণ গ্রেড। ফলাফল অনুযায়ী ৪৬জন বৃক্তি পেয়ে চকরিয়া কোরক বিদ্যাপীঠ এবারও উপজেলার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের বলেন, ২০১৬ সালে অনুষ্টিত জুনিয়র স্কুল সাটিফিকেট (জেএসসি) পরীক্ষায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে ৩৯১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তারমধ্যে ঘোষিত ফলাফলে ৩৯০জন শিক্ষার্থী পাশ করে বরাবরের মতো অসাধারণ সাফল্য অর্জন করেন। কৃতকার্য হওয়া ৩৯০জন শিক্ষার্থীর মধ্যে ১৩৫জন এপ্লাস পেয়েছেন। তিনি বলেন, গত ৩০ মার্চ চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত জেএসসি পরীক্ষার বৃক্তির ফলাফলে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৪৬জন শিক্ষার্থী এবার বৃত্তি লাভ করেন। তারমধ্যে ১০জন পেয়েছেন ট্যালেন্টপুল ও ৩৬জন পেয়েছেন সাধারণ গ্রেড। ট্যালেন্টপুলে প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মো.রাইসুল ইসলাম চৌধুরী, জাওয়াত বিন হোছাইন, রবিকুল ইসলাম, তাসনিমুল আকিব বিন ফরিদ, মিসফা আহমেদ সম্রাট, সৈয়দ মোহাম্মদ রশিদ, রাহাত আল মামুন, লাবিবা ছালওয়া ইসলাম, তানাজাতুল ইসফার নুপা ও সিদরাতুল মুনতাহা হৃদি।
চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, প্রতিষ্ঠার পর থেকে ভাল মানের ও অভিজ্ঞ শিক্ষকদ্বারা মনোরম শ্রেণীকক্ষে গুণগতমানের পাঠদান ও সঠিকভাবে তদারকির কারনে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থীরা ফলাফলের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করে আসছেন। তার ধারবাহিকতা এখনো অক্ষুন্ন আছে। মুলত সকল শিক্ষকের দায়িত্বশীল ভুমিকা এবং সচেতন অভিভাবকদের নিয়মিত তদারকির কারনে শিক্ষার্থীরা মনোযুগী হয়ে লেখাপড়া করে আসছেন বলেই আমাদের এই সফলতা। তিনি বলেন, আগামীতেও শিক্ষার্থীদের এই ধরণের সাফল্যে অব্যাহত রাখতে পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রয়োজনে আর্থিক, প্রশাসনিক ও সুদক্ষ শিক্ষক মন্ডলীকে সার্বিক সহযোগিতা করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।