২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কোটবাড়ীতে অপারেশন স্ট্রাইক আউট

কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতি এলাকায় জঙ্গি আস্তানায় অপারেশন স্ট্রাইক আউট শুরু করেছে সোয়াট টিমের সদস্যরা। আজ শুক্রবার সকাল ১১টার দিকে এ অভিযান শুরু হয়। গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা গেছে। এরই মধ্যে জঙ্গি আস্তানা এলাকা থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। এ অভিযানে অংশ নিতে বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সোয়াট টিমের ২৪ সদস্য কুমিল্লা এসেছেন। কুমিল্লা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন শুক্রবার এ তথ্য জানিয়েছেন। এসপি বলেন, অভিযানের সব প্রস্তুতি আমরা নিয়ে নিয়েছি। এ অভিযানেও ড্রোন ব্যবহার করা হচ্ছে। নিরাপত্তার খাতিরে আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকাল থেকেই সোয়াট টিম ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। নির্বিঘ্নে অভিযান চালাতে এবং ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে কোটবাড়ী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া বিশ্ব রোড থেকে কোটবাড়ী এলাকা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকালে মাইকিং করে আশেপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ করে। একইসঙ্গে তাদের আতঙ্কিত না হতে বলছেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

কোটবাড়ীর নির্মাণাধীন তিনতলা ওই বাড়িটি বুধবার বিকাল থেকে ঘিরে রাখা হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ২৪ জনের একটি টিম সদস্য কুমিল্লায় অবস্থান করছেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।