১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কিশলয় স্কুলের ছাত্র নিখোঁজ মিজানকে পাওয়া গেছে

গত ২৫ জুলাই স্কুলে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমানকে গতকাল সোমবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টা ১৫মিনিটে পাওয়া গেছে। নিখোঁজের ৬দিন পর চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া মহাসড়কের টিনের দোকান নামক এলাকা থেকে তাকে স্থানীয়রা উদ্বার করেন। সে ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব নয়াপাড়ার প্রবাসী হাজী মো: ইসলাম-গৃহিনী খালেদা বেগমের একমাত্র পুত্র এবং কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ৩য় শ্রেণীর ছাত্র। তার নিখোঁজের পরদিন মা খালেদা বেগম চকরিয়া থানায় সাধারণ ডায়রী করেন।
মিজানের মা খালেদা জানায়, ইউনিয়নের পূর্ব নয়াপাড়া থেকে সকালে স্কুলে যাওয়ার পথে মহাসড়কের টিনের দোকান নামক এলাকা থেকে চট্রগ্রামগামী কালো গ্লাসের নোহা গাড়ি মিজানকে স্কুলে পৌঁছে দেয়ার কথা বলে গাড়িতে তুলে নেয়। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ঐদিন সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়। কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি।
মিজান জানায়, অপহরণকারীরা তাকে সারাদিন অন্ধকার ঘরে বেধেঁ রাখতেন। কোন খাবার না দিয়ে করা হতো মারধর। তার কান্নাকাটিতে একপর্যায়ে অপহরণকারীরা একই গাড়িতে করে সোমবার রাত সাড়ে ৯টা ১৫মিনিটের সময় বর্ণিত স্থানে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা উদ্বার করে তাকে বাড়িতে পৌঁছে দেয়। অপহরণকারী কারা জানতে চাইলে মিজান জানায়, তারা ৩জন, তৎমধ্যে ২ জন নারী ছিলেন। তবে কাউকে সে চিনতে পারেনি। এদিকে ৬দিন ধরে মিজান নিখোঁজ হওয়ায় পরিবার জুড়ে নেমে আসে হতাশা ও আতংক। একমাত্র ছেলেকে ফিরে পেয়ে মা খালেদা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।