৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

কাজে অবহেলার জন্য দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মান বজায় রেখে যথাসময়ে সকল উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়ে বলেছেন, কাজে অবহেলার জন্য দায়ীদের কাউকে ছাড় দেয়া হবে না। আজ রবিবার বিকেলে ‘শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, কাজের দায়িত্বপ্রাপ্ত যিনিই হোন মান বজায় রেখে নির্ধারিত সময় অবশ্যই কাজ শেষ করতে হবে… এ ক্ষেত্রে কোন ধরনের অবহেলা সহ্য করা হবে না।

এর আগে ফলক উন্মোচনের মাধ্যমে দৈনিক নয় কোটি লিটার পানি সরবরাহে সক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটির উদ্বোধন করেন শেখ হাসিনা ।

জাপান ইন্টারন্যাশনাল এজেন্সি (জাইকা) অর্থায়নে ২০১০ সালে এই প্রকল্পের কাজ শুরু হয় এবং গত নভেম্বরে দৈনিক নয় কোটি ৩০ লাখ লিটার পানি সরবরাহে সক্ষম এই প্লান্টটির উৎপাদন কার্যক্রম শুরু হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।