৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

কলাতলীতে ডাম্পারের ধাক্কায় নিহত ১

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস মোড়ে ইটবোঝাই মিনি ট্রাকের চাপায় খোরশেদ আলম (৪০) নামে এক পরিবহন শ্রমিক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় কলাতলসহ পুরো শহরে উত্তেজনা বিরাজ করছে।

নিহত খোরশেদ কক্সবাজার জেলা পিকআপ ও মিনি ট্রাক চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক। তার নিজ বাড়ি কুমিল্লা হলেও দেড় যুগ ধরে তিনি খরুলিয়ার দরগাহ পাড়ায় শ্বশুরবাড়ি পরিবার নিয়ে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার শহরে যাচ্ছিলেন খোরশেদ আলম। পথিমধ্যে কলাতলী মোড়ে পৌঁছালে শহরে প্রবেশ করা একটি ইটবোঝাই দ্রুতগামী মিনি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে।

এদিকে শ্রমিক নেতা খোরশেদ নিহত হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করে। কলাতলীতে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ এবং চলাচলরত ট্র্রাক ও পিকআপে আগুন দেয়ার চেষ্টাও করে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।