৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ২১ মাঘ, ১৪৩২ | ১৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন

করোনায় ঘরবন্দী অসহায় পরিবারে যুবলীগ নেতা সাজুর সহযোগিতা অব্যাহত

বিশেষ প্রতিনিধি

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের (১নংওয়ার্ড)পশ্চিম মরিচ্যা গ্রামে করোনায় ঘরবন্দী হয়ে পড়া বিভিন্ন অসহায় পরিবারে অব্যাহতভাবে খাদ্য সহায়তা দিচ্ছেন উখিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহ্জান সাজু। শুক্র ও শনিবার দু’দফায় ঘরে ঘরে গিয়ে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।এবং এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সূত্র জানায়, শুক্রবারের ন্যায় শনিবার রাতেও উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রামের দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুবলীগ নেতা শাহ্জান সাজু। সহায়তার মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, আলু, তেল। করোনায় ঘরবন্দী হয়ে পড়া বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে প্রতিদিন তিনি সহায়তা প্রদান করছেন। ব্যক্তিগত অর্থায়নে এ সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানা গেছে।

যুবলীগ নেতা শাহ্জান সাজু বলেন, ‘ব্যক্তিগত পক্ষ থেকে অসহায় মানুষকে সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে হলদিয়া পালং ইউনিয়নের বিভিন্ন গ্রামে খাদ্য সহায়তা প্রদান করা হবে’।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।