৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

করোনায় মৃত্যুর সংখ্যা ৭৪ হাজারে ছড়ালো!

করোনাভাইরাস মহামারীতে অচল গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। বিশ্বের অন্তত ১৩১টি দেশে চলছে লকডাউন।

থেমে নেই মৃত্যুর মিছিল, প্রতি মুহুর্তেই বাড়ছে মৃতের সংখ্যা। করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জন।

মারা গেছে ৭৪ হাজার ৬৯৭ জন। সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপ ও আমেরিকার। বেশিরভাগ মৃত্যু হয়েছে এ দুই মহাদেশে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনে প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।

এছাড়া মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থা সবচেয়ে খারাপ। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭৮ হাজারের বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে প্রথম ছড়ায় প্রাণঘাতী এ ভাইরাস। দেশটিতে দ্বিতীয় দফায় তা ছড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ওয়ার্ল্ড ওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে- ১৬ হাজার ৫২৩ জন। এরপরই আছে স্পেন। দেশটিতে মারা গেছেন ১৩ হাজার ৩৪১ জন। এ দুই দেশের পর বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ৮৭১ জন।

মৃতের সংখ্যায় এরপর যথাক্রমে রয়েছে- ফ্রান্সে ৮ হাজার ৯১১ জন, যুক্তরাজ্যে ৫ হাজার ৩৭৩ জন, ইরানে ৩ হাজার ৭৩৯ জন, চীনে ৩ হাজার ৩৩১ জন।

করোনাভাইরান গোটা বিশ্বকে মৃত্যুপুরী বানিয়ে ফেলছে। মানুষকে করে ফেলেছে গৃহবন্দি। এ অবস্থায় সবার উচিৎ ঐক্যবদ্ধ হয়ে এ মহামারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

সূত্রঃ যুগান্তর

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।