২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন এড. ছালামত উল্লাহ রানা

ইমাম খাইর, কক্সবাজার:
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী ছালামত উল্লাহ রানা।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২২ জুন) দিবাগত রাত ৯টা ২০ মিনিটের সময় চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খবর নিশ্চিত করেছেন ছালামত উল্লাহ রানার ছোট ভাই সাংবাদিক শফিউল্লাহ শফি।
গত শুক্রবার রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে তাঁকে গুরুতর অবস্থায় চট্টগ্রামে রেফার করা হয়।
তখন থেকে তিনি চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার তাঁর করোনা রিপোর্ট ‘পজেটিভ’ আসে।
করোনা শনাক্ত হওয়ার দুই দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমালেন কক্সবাজারের আদালত অঙ্গনে পরিচিত এই মুখ।
এডভোকেট ছালামত উল্লাহ রানা জাতীয়তবাদি আইনজীবী ফোরামের সভাপতি ছিলেন। পেশাগত জীবনে তিনি স্বচ্ছ ও প্রসিদ্ধ একজন আইনজীবী। তার গ্রামের বাড়ি মহেশখালী। তিনি ফকিরা ঘোনার মরহুম নজর আলীর ছেলে। তার দুই সন্তান রয়েছে।
স্বপরিবারে শহরের টেকপাড়ায় বসবাস করেন এডভোকেট ছালামত উল্লাহ রানা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।