মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীতে গৃহবধুর আত্মহত্যা

শেয়ার করুন

কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীতে গলায় উড়না পেঁচিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘরের বাথরুমে আত্মহত্য করেন বলে জানা যায়। এ ঘটনায় শ্বাশুড়িকে জিজ্ঞাসাব‍াদের থানায় নিয়ে এসেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
সূত্রে জানা যায়, খুরুশকুল ইউপি’র তেতৈয়ার জনৈক ব্যক্তির মেয়ে কানিজ ফাতেমার সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করেন কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী ইসলামপুর এলাকার মৃত মো. হারুনের ছেলে ফারুক। শুরুতে খুব সুন্দর ভাবে দু’জনই সংসার করে আসছেন। কিন্তু কিছুদিন পর দু’জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। স্বামী ফারুক গভীর রাত পর্যন্ত বাইরে ঘুরাঘুরি, মাদকাসক্ত ও পারিবারিক অন্যান্য বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া হতো। এর জের ধরে সোমবার গভীর রাতেও ঝগড়া করে স্বামী ফারুক বেরিয়ে পড়ে, এরপর গৃহবধু ফাতেমা বাথরুমে ঢুকে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এদিকে, গৃহবধু কানিজ ফাতেমার পরিবার তাদের মেয়েকে হত্যা করেছে বলে দাবি করেন এবং পুলিশ প্রশাসন নিয়ে শ্বশুর বাড়ি থেকে মেয়ের লাশ উদ্ধার করেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত বড়ুয়া জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য শ্বাশুড়িকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ কর‍া হয়েছে।

শেয়ার করুন